Monday, March 23, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

সুনামগঞ্জ আমার জন্মস্থান, খুবই কষ্ট হচ্ছে : শবনম ফারিয়া

June 18, 2022
in বিনোদন
Reading Time: 1 min read
0
0

সুনামগঞ্জ আমার জন্মস্থান, খুবই কষ্ট হচ্ছে শবনম ফারিয়া

0
SHARES
1
VIEWS
Share on Facebook

কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সুনামগঞ্জের সঙ্গে যোগাযোগের শেষ ভরসাস্থল জগন্নাথপুর ফেরি চলাচল বন্ধ। এতে সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেখানকার একতলা কোনো ঘর বসবাসের উপযোগী নেই। সুনামগঞ্জের একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুন) রাতেই পানিতে তলিয়ে গেছে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক। এতে ওই রাতেই সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়ে সুনামগঞ্জ। শুক্রবার (১৭ জুন) সকাল থেকে বিদ্যুৎহীনতা, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় সবদিক থেকেই এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ।

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মস্থান সুনামগঞ্জ। তার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। দেশের বাড়ি চাঁদপুর হলেও চাকরির সুবাদে পরিবার নিয়ে সুনামগঞ্জেই থাকতেন অভিনেত্রীর বাবা। আর সেখানেই ফারিয়ার জন্ম। আর তাই জন্মস্থান সুনামগঞ্জের এমন বিপর্যয় তাকে খুব কষ্ট দিচ্ছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শবনম ফারিয়া লিখেছেন, ‘সুনামগঞ্জ আমার জন্মস্থান। বাবার পোস্টিং ছিল সেখানে। যদিও বড় হয়ে আর সেখানে যাওয়া হয়নি। কিন্তু গত কিছুদিন ধরে সেখানকার বন্যা পরিস্থিতির ছবি দেখে খুবই কষ্ট হচ্ছে।’

সবশেষ পরিস্থিতি প্রসঙ্গে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, ‘বন্যার সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎহীনতা। সারা জেলায় বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই। এক-দুইটি এলাকা ছাড়া বাকি জায়গায় মোবাইল নেটওয়ার্কও নেই। সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।’

তিনি আরও জানান, ‘সব জায়গায় পানি। জেলার সব মানুষই পানিবন্দি। ফলে আলাদা করে এখন পানিবন্দি কতজন, তা গুণে দেখা সম্ভব নয়। বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী আজ (শনিবার) সকাল থেকেই কাজ শুরু করবে।’

এদিকে জেলার ছাতক উপজেলার খুমনা এলাকার বাসিন্দারা বলেন, বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। পুরো এলাকায় ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যে আছে সাপসহ বিভিন্ন পোকামাকড়ের ভয়।

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4
No Result
View All Result

Recent Posts

  • জাকির এইচ চৌধুরীর ‘পাঞ্জাবী উপহার’ নিয়ে নিউইয়র্কে মিশ্র প্রতিক্রিয়া !
  • ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা
  • যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • জোহরান মামদানীর ঈদের নামাজ নিউইয়র্কের জেএমসিতে,জ্যাকসন হাইটসে চাঁদরাত পরিদর্শন
  •  পর পর ভুয়ো ভিডিয়ো, নেতানিয়াহুকে ‘জীবন্ত প্রমাণ করতে’ মরিয়া ইজরায়েল ! `পুত্র’ কি বেঁচে নেই?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version