সেজান জুস ফ্যাক্টরির আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, নিহত বেড়ে ৩

সন্ধান২৪.কমঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় লাগা অগ্নিকাণ্ড টানা  ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি । নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এ ঘটনায় দুই নারী শ্রমিকসহ ৩ জন মারা গেছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৪ টার দিকে ওই প্রতিষ্ঠানের কারখানায় আগুন লাগে। তবে ভোর সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ৬ তলা পর্যন্ত আগুন জ্বলছে।

রাত ১১টার দিকে মোরছালিন (২৮) নামে প্রতিষ্ঠানটির আরও এক কর্মী মারা যান বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এ নিয়ে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। এ ঘটনায় এর আগে মিনা আক্তার (৪০) ও স্বপ্না রানী (৩৩) নামে দুই শ্রমিক নিহত হন।। তাছাড়া নিখোঁজ শ্রমিকদের জন্য আহাজারি করছেন স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যাক্টরির ছয়তলা বিশিষ্ট ভবনের তৃতীয় তলা থেকে গ্যাস লাইন লিকেজ কিংবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ভবনের সকল ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুনে ফ্যাক্টরির কাঁচামাল, উৎপাদিত পণ্য ও মূল্যবান সামগ্রীসহ বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়। 

Exit mobile version