সেপটিক ট্যাংকে ৩ দিন আগে নিখোঁজ ৩ বছরের শিশুর লাশ

সন্ধান২৪.কম : তিন দিন আগে নিখোঁজ রোহান নামের তিন বছরের শিশুর লাশ গতকাল শনিবার রাতে একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। রোহান সদরের মসজিদপাড়ার সুজন আলীর ছেলে।

রাত পৌনে নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গসংলগ্ন সেপটিক ট্যাংক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার  বলেন, গত বুধবার রোহান নামের শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শিশুটিকে হত্যা করে মর্গসংলগ্ন সেপটিক ট্যাংকে ফেলে রাখার বিষয়টি গতকাল রাত আটটার দিকে জানা যায়। পরে লাশটি উদ্ধার করা হয়। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Exit mobile version