সন্ধান২৪.কম : ব্রিটেনের অয়ানিসডালের সৈকতে ভেসে এলো প্রায় ১৫ ফুট লম্বা অদ্ভূত দর্শন প্রাণীর মৃতদেহ। ওই ধরনের কোনও প্রাণী এলাকার মানুষজন এখন পর্যন্ত ছবিতেও দেখেননি। গত ২৯ জুলাই ওই অদ্ভূতদর্শন প্রাণী ভেসে আসে অ্যানিসডালের সৈকতে। এলাকাবাসীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন,আশ্চার্য এ প্রাণীটির দেহ চারটে পাখা রয়েছে। গায়ে লোমে ঢাকা। মুখটা খানিকটা গোরুর মতো।
কেউ কেউ জানিয়েছেন, প্রাণীটির দেহের সঙ্গে কিছু একটা জিনিস লেগে রয়েছে। মনে হচ্ছে যেন সন্তান প্রসব করতে গিয়েই তার মৃত্যু হয়েছে লোমশ প্রাণীটির। সৈকতের বালিতে পড়ে থাকা প্রাণীটির ছবি অ্যানিসডালের মানুষজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং সেটি ভাইরালও হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ মন্তব্য করেছেন, এটি কোনও লোমওয়ালা স্তন্যপায়ীর মৃতদেহ হবে। কেউ বলেছেন, নতুন প্রজাতির হাঙর হতে পারে। কেউ কেউ আবার লিখেছেন গোরু, ঘোড়া নাকি অন্যকিছু। বিডি প্রতিদিন/আরাফাত


