সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ছবি : ফেসবুক থেকে নেয়া

সন্ধান২৪.কম ডেস্ক : বুধবার (১৪ অক্টোবর)সৌদি আরবের নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

ছবি : ফেসবুক থেকে নেয়া

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাদের নাম ও জাতীয়তা উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।

ছবি : ফেসবুক থেকে নেয়া

আদালত অপরাধের গুরুতরতা এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের মৃত্যুদণ্ড দেন। সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর তা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। এরপর বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের দণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশটির সরকার কঠোর অবস্থানে রয়েছে। একই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে সতর্ক করা হয়েছে।

 

Exit mobile version