সৌমিত্রর দেহ কেওড়াতলায়, গান স্যালুটে শ্রদ্ধা

শেষ যাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র

সন্ধান২৪.কম:  মৃত্যুর কাছে পরাজিত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটা যুগ যেন শেষ হয়ে গেল। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। সেখানেই রবিবার দুপুর ১২.১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‌‌‌‌‌‌‌‌•  কেওড়াতলায় পৌঁছে গেল সৌমিত্রর দেহ, একটু পরেই শেষকৃত্য

‌‌‌‌‌‌• শেষ যাত্রায় হাঁটছেন দেব, রাজ চক্রবর্তী, কৌশিক সেন-সহ আরও বহু মানুষ।

‌‌‌‌• সৌমিত্রর শেষ যাত্রায় হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ বিশিষ্ট জনেরা।

‌‌• শেষ যাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানের দিকে রওনা রবীন্দ্র সদন থেকে।

‌‌• রবীন্দ্র সদনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি। 

‌‌• রবীন্দ্র সদনে পৌঁছলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। তাঁরাও শেষ শ্রদ্ধা জানালেন সৌমিত্রকে। 

‌‌• রবীন্দ্র সদনে সৌমিত্র ভক্তদের ভিড়। স্বাস্থ্যবিধি মেনেই চলছে শেষ শ্রদ্ধা জানানো। 

‌‌• সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ পৌঁছল রবীন্দ্র সদন। সেখানে শায়িত থাকবে দেহ, সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবেন ‘অপু’-কে।

‌‌• টেকনিশিয়ন স্টুডিওয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ পৌঁছল। শেষ শ্রদ্ধা জানাতে গুণমুগ্ধদের ভিড়।  

‌‌• গল্ফগ্রিনের বাড়িতে অসংখ্য সৌমিত্র গুণমুগ্ধের ভিড়। দেহ পৌঁছে গেল বাড়িতে। 

‌• ‘আমার বন্ধুকে হারালাম, আমার কমরেডকে হারালাম’, বললেন কন্যা পৌলোমী।

গল্ফগ্রিনের বাড়িতে পৌঁছে গেল সৌমিত্রের দেহ।

রবীন্দ্র সদনে ২ ঘণ্টা শায়িত থাকবে দেহ।

‌• বেলভিউ হাসপাতালে শেষ বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিলেন তিনি। সকাল ১২.১৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি।

 

Exit mobile version