স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে রৌমারীর সব শিক্ষক

সন্ধান২৪.কমঃ গত ৭ জানুয়ারি প্রতিমন্ত্রীর একমাত্র ছেলে সাফায়াত বিন জাকিরের  বউভাত রৌমারীর বাসভবনে অনুষ্ঠিত হয়। সেখানকারা প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, প্রতিমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাওয়াত দেওয়া হয়েছে। শিক্ষকরা দাওয়াতে অংশ নিতে যাবেন। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আজ পাঠদান বন্ধ।

আরেক শিক্ষক বলেন, আমাদের বলা হয়েছে একটি ক্লাস নিয়ে দাওয়াতে যেতে। তবে কোনো ক্লাস নেওয়া হয়নি। বিয়ের উপহার কেনার জন্য সবার কাছ থেকে ৫০০ টাকা করে চাওয়া হয়েছিলো। পরে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। নিয়ম অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

Exit mobile version