ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ সদস্য সচিব শাহ্ নেওয়াজ

সন্ধান২৪.কমঃ ৩ ও ৪ সেপ্টেম্বর বাংলাদেশী এসোসিয়েশন অব মন্ট্রিয়ালে আয়োজিত ফোবানা সম্মেলনের ২য় দিন রোববার ২০২৩-২৪ সালের স্টিয়ারিং কমিটি ঘোষনা করা হয়। এই স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শাহ নেওয়াজ।


ফোবানার বিদায়ী চেয়ারম্যান আলী ইমাম শিকদার আগামী দুই বছরের জন্য গঠিত ফোবানার নতুুন চেয়ারম্যান ও সেক্রেটারীর নাম ঘোষনা করেন।
নতুন চেয়ারম্যান ও সদস্য সচিব পরবর্তীতে পূণার্ঙ্গ কমিটির নাম ঘোষনা করবেন বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।


এই কমিটি গঠন করতে ফোবানা কর্মকর্তাদের শনি ও রোববার দফায় দফায় অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হতে হয় বলে জানা যায়। সব শেষে রোববার গভীর রাতে অনুষ্ঠিত সভায় নতুন কমিটির (২০২৩-২০২৪) চেয়ারম্যান হিসেবে গিয়াস আহমেদ ও সেক্রেটারী হিসেবে শাহ নেওয়জের নাম চুড়ান্ত হয়। এজন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ২০২৩-২০২৪ সালের চেয়ারম্যান হিসেবে গিয়াস আহমেদ ও সেক্রেটারী হিসেবে শাহ নেওয়াজ দায়িত্ব পান। এর আগে আগামী সম্মেলনের স্থান ও আয়োজক সংগঠনের ঘোষণা দেন কনভেনর এজাজ আকতার তৌফিক। তিনি ২০২৩ সালের সম্মেলন কানেকটিকাট এবং আয়োজক সংগঠন হিসেবে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বিএএসি) হওয়ার কথা ঘোষণা করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোবানা’র সদস্য সচিব (অপারেশন) ও সদস্য সচিব (অ্যাডমিনিষ্ট্রেশন) লাবলু আকন।
আগামী বছর গিয়াস আহমেদ ও শাহ নেওয়াজের নেতৃত্বে ৩৭তম ফোবানা হবে কানেকটিকাটে। এটির আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট।
ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, জেবিবিএর সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ স্টিয়ারিং কমিটি এবং সাধারণ সদস্যদের ধন্যবাদ জানায়।

Exit mobile version