সন্ধান২৪.কমঃ মঙ্গলবার (১ জুন) স্পেনের এক বারে বাংলাদেশি নারীকে তারই সহকর্মী ধর্ষণের চেষ্টা করেন । সেসময় নিজেকে রক্ষার জন্য আক্রমণকারীর গোপনাঙ্গ কেটে নেন এই নারী। পরে পুলিশ ওই নারীকে গ্রেফতার করেছে। দিবাগত রাতে দেশটির স্যান্ট অ্যান্ড্রু দে লা বার্সা এলাকায় এ ঘটনা ঘটে।
স্পেনের বার্সেলোনায় ধর্ষণের চেষ্টাকালে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বাংলাদেশি নারী। ত্রিশ বছর বয়সী ওই নারী ঘটনার পর নিজে থানায় গিয়ে ধরা দেন। আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্পেনের গণমাধ্যমে বলা হচ্ছে, বার্সেলোনার নিকটে সান্ট আন্দ্রেউ দে লা বার্সা এলাকার একটি বারে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। ওই নারী বাংলাদেশি আর তাকে ধর্ষণের চেষ্টাকারী বারটির মালিক। অভিযুক্ত ওই ব্যক্তি পাকিস্তানি হতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
ওই নারী দাবি করেছেন, তিনি অভিযুক্ত ব্যক্তির বারে খণ্ডকালীন কাজ করতেন। বারটির মালিক তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে আবারো তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করতে চেষ্টা করা হলে ছুরি দিয়ে তিনি হামলা চালান। ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে সেখানকার পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।



