স্বামী-স্ত্রী মিলে হত্যার পর ৩ টুকরো করেন বন্ধুর লাশ ২গ্রেপ্তার

পুলিশের ভাষ্য মতে, বন্ধু হেলাল উদ্দিনের খণ্ডিত মৃতদেহ বস্তায় ভরে অটোরিকশায় নিচ্ছেন রূপম সরকার। এই ভিডিওফুটেজ হাতে পেয়ে নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য বের করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার শাহীনা আক্তার ওরফে মনি সরকার (২৪) নিহত ব্যবসায়ী হেলাল উদ্দিনের (২৬) বন্ধু চার্লস রুপম সরকারের স্ত্রী। বৃহস্পতিবার রাতে মনি ও তার মা রাশিদা আক্তারকে (৪৮) উত্তরা ও আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন।
মনি ও তার মা এই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
Exit mobile version