সন্ধান২৪.কম : সৌদি যুবক আবু বাদি লোহিত সাগরে প্রমোদ ভ্রমণে গিয়ে ভয়ংকর এক কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলেন ।
বিশাল আকারের এক জোড়া হাঙর গভীর সাগরের নীল জলে খেলা করছিলো । সবাইকে অবাক করে দিয়ে বিশাল একটি হাঙরের ওপর লাফিয়ে পড়েন ওই সৌদি যুবক।
লোহিত সাগরের নীল পানিতে ভয়ংকর প্রাণীর পিঠে চেপে আবু বাদির ওই জলকেলির ভিডিও আপলোড করতে না করতেই মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে হোয়েল প্রজাতীর এ হাঙর দেখতে ভয়ংকর হলেও স্বাভাবে অনেকটাই নিরীহ। এ কারণে পিঠে চেপে বসেও প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন আবু বাদি।


