সন্ধান২৪.কম : প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিক রিমন চৌধুরী নামের এক পুলিশ সদস্যকে আটক করেছে হাটহাজারীর এলাকাবাসী। বৃহস্পতিবার গভীর রাতে হাটহাজারী পৌরসভা ইস্টার্ন আবাসিক এলাকার মা-বাবার টাওয়ার থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় জনতার হাতে আটক ওই পুলিশ সদস্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে কর্মরত ছিলেন । আটক পুলিশ সদস্য রিমন চৌধুরী মেখল ইউনিয়নের রসিক চৌধুরী বাড়ি নৃপতি চৌধুরীর সন্তান।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সাথে পুলিশ সদস্য রিমন চৌধুরীর পরকীয়ায় চলছিলো। গতরাতে রিমন চৌধুরী তার মা-বাবার টাওয়ারের তৃতীয় তলার বাসায় আসেন। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন ওই প্রবাসীর আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগীতায় ওই পুলিশ সদস্যকে আটক করে।
পরে শুক্রবার সকালের দিকে ৯৯৯ এ নাম্বারে কল দিয়ে ঘটনা জানালে হেল্প লাইনের খবরের সূত্র ধরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়কে উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়। পরে চিকিৎসার জন্য প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিক পুলিশ সদস্য রিমন চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রবাসীর স্ত্রীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানা সূত্রে জানা গেছে, বর্তমানে তারা উভয়ই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই নিয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখনও কোন পক্ষই কোনো অ


