হাসপাতালেই থাকবেন খালেদা: চিকিৎসক

সন্ধান২৪.কমঃ করোনাভাইরাসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’ হলেও পরীক্ষার ফল পর্যালোচনা করা পর্যন্ত তাকে হাসপাতালেই রাখা হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক ।

বিএনপি চেয়ারপারসন খালেদাকে মঙ্গলবার রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বেগম খালেদাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়া হয়েছিল । কিছু পরীক্ষা করার পর রাত ১২টার দিকে তাকে ভর্তি করে নেওয়া হয় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান।

সে সময় তিনি বলেন, “উনার অবস্থা স্থিতিশীল আছে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। উনি দেশবাসীর দোয়া চেয়েছেন।”

পরে সাংবাদিকদের কাছে খালেদার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন তার চিকিৎসক দলের প্রধান এফএম সিদ্দিকী।

তিনি বলেন, “আমরা উনার অন্যান্য যেসব পরীক্ষা গত এক বছর করতে পারিনি সেগুলো করাব। রিপোর্টগুলো পেলে তা রিভিউ করব। অস্থির হয়ে উনাকে ভর্তি করালাম… রিপোর্ট ঠিকমত না দেখে আবার নিয়ে গেলাম… একটা দুইটা পরীক্ষার জন্য আবার উনাকে হাসপাতালে নিয়ে আসলাম… এটা ভালো দেখায় না। সেজন্য পরীক্ষাগুলো সারতে আমরা উনাকে কেবিনে ভর্তি করিয়েছি।”

 

Exit mobile version