হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

ছবি: সংগৃহীত

 সন্ধান২৪.কম ডেস্ক : শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মোট ২৪টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ১৭টি তদন্তাধীন এবং সাতটিতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

এ ছাড়া তাদের নামে থাকা জমি, বাড়ি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাবে ১৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের এক সংবাদ সম্মেলনে দুদক সচিব মো সাইদুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন।

দুদক সচিব  বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক মোট ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তের অধীনে রয়েছে। ৭টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া ৬টি মামলার রায় হয়েছে, যা মূলত ঢাকা পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।

তিনি বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি (যার দলিল মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা), একটি বিলাসবহুল বাড়ি, ৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪.৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে যার দলিল মূল্য ১৫ কোটি ৩৩ লক্ষ ৮৬ হাজার ৮৮০ টাকা। এছাড়া ১৫৬টি ব্যাংকে ১ হাজার ৪৫.২৫ কোটি টাকা জব্দ করা হয়েছে এবং ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে। এর মধ্যে চারজনের নামে (শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপের নামে রেড নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের ব্রিফিংয়ে জানানো হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলা করা হয়েছে পদের অপব্যবহারের অভিযোগে। এসব মামলার সাতটির অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে এবং ছয়টি মামলার রায় হয়েছে। রায় হওয়া মামলাগুলো মূলত পূর্বাচল এলাকায় প্লট বরাদ্দসংক্রান্ত।

চারজনের নামে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
শেখ হাসিনাসহ চারজনের নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন পাঠিয়েছে দুদক। তালিকায় অন্য তিনজন হলেন—সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং রেজওয়ান আহমদ সিদ্দিকী ববি।

অভিযুক্ত ব্যক্তিরা দেশের বাইরে অবস্থান করায় তাদের দেশে ফিরিয়ে আনার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট—এমএলআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে দুদক।

 

জমি, বাড়ি ও ফ্ল্যাট ক্রোক
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তির বিষয়ে দুদক জানায়, পূর্বাচল এলাকায় ৬০ কাঠা জমি ক্রোক করা হয়েছে। এসব জমির দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ১৬ শতক জমি ক্রোক করা হয়েছে। ২০৪ দশমিক ১৬ শতক জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। স্থাবর সম্পত্তির পাশাপাশি ব্যাংকে থাকা অর্থসহ অস্থাবর সম্পদ জব্দের কথাও জানিয়েছে দুদক। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৫৬টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।

 

Exit mobile version