হায়দার আকবর খান রনো করোনামুক্ত হয়েছেন

 

 ঢাকা : বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য কমরেড হায়দার আকবর খান রনো করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন। আবদুল্লাহ ক্বাফী রতন জানান, আজ দুপুর সোয়া ২টার দিকে তিনি বাসায় ফিরেছেন। করোনার মুক্ত হলেও কিছুটা শারীরীক দূর্বলতা এখনো রয়েছে। তবে তিনি এখন ভালো আছেন।

Exit mobile version