হুমকির শিকার নিউইয়র্কের রুশ রেস্টুরেন্টগুলো

যুদ্ধ চলছে প্রায় সাড়ে ৪ হাজার মাইল দূরে। তবে তার ঢেউ লেগেছে নিউইয়র্ক সিটির রাশিয়ান রেস্টুরেন্টগুলোতে। ইদানীং রাতের বেলায় বহু লোক এসে রাশিয়ান রেস্টুরেন্টগুলোর দরজায় লাথি মারছে, যে অভিজ্ঞতা তারা আগে কখনও অর্জন করেনি।

মিডলটাউন ম্যানহাটানের ‘রাশিয়ান সামোভার’ এর ম্যানেজার ভ্লাদা ফন শাটস বলেছেন, কিছু সংখ্যক রুশ রেস্টুরেন্টে ইতোমধ্যেই হামলা ও ভাংচুর করার ঘটনা ঘটেছে।

নিউইয়র্ক সিটির রাশিয়ান স্টেুরেন্টগুলোর মালিকদের অনেকেই যুদ্ধের বিরুদ্ধে, অথচ তারা এখন রেস্টুরেন্ট ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

ইউক্রেনের ওপর রাশিয়ার যুদ্ধ চাপিয়ে দেওয়া এবং রাশিয়ার ক্রমবর্ধমানভাবে একঘরে হয়ে পড়ার প্রভাব কমবেশি বিদেশের মাটিতেও রুশ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর পড়ছে।

নিউইয়র্কের রুশ ব্যবসায়ীরা বলেছেন, নিউইয়র্কে আমরা এখন মানুষের ঘৃণা মোকাবেলা করছি। মানুষ বুঝতে পারছে না যে, পুতিনের সঙ্গে আমাদের কিছু করণীয় নেই। যুদ্ধের ব্যাপারে আমাদের কোনো হাত নেই। আমরা এখানে ব্যবসা করছি মাত্র।

Exit mobile version