সন্ধান২৪.কমঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হেফাজতের তান্ডব এবং হেফাজতী গুন্ডাদের ‘জাতির পিতা বঙ্গাবন্ধুর প্রতিকৃতি ভাঙ্গচূড়ের ঘটনার প্রতিবাদ জানাতে গত ৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউর্য়কে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র যুবলীগ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল জলিল ,যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার সম্পাদক মিসবা আহমদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম ও ঢাকা উওর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াৎ হোসেন চঞ্চল । প্রতিবাদ সভা সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক সেবুল মিয়া।

নিউর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, হেফাজত মুলত জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যখন ২৬ মার্চ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করছে তখনি হেফাজত বাংলাদেশ বিভিন্ন জেলায় ধংসাত্মক তান্ডব , জ্বালাও পোড়াও করেছে । তা থেকে প্রমান হয় হেফাজতিরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামাত বিএনপির পেতাত্মা হিসেবে কাজ করছে । বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা উচে ধারাচ্ছে তখন জামাত বিএনপির মদত দাতা হেফাজত বাংলাদেশের অগ্রগতি থামাতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দিবে না ।
সমাবেশে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশে ইসলামের কথা বলে দেশে যে বিশৃংখলতা করে তারা বাংলাদেশ কে একটি অকার্যকর রাষ্ট্র করতে চায় । কিন্তু বাংরাদেশ যুবলীগ সবাইকে নিয়ে হেফাজতীদের এই অপতৎপরতা রুখে দিবে।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন রহিমুজ্জামান সুমন , হেলিম উদ্দিন , নুর ইসলাম, আব্দুল্লাহ আল রেজা ( স্বপন) , জাকির হোসেন, সফিক মিয়া, রবিউল ইসলাম, সাধারন সম্পাদক সোয়েব আহমদ, মাহমুদুর রহমান , মিজানুর রহমান চৌ: সেলিম রেজা প্রমূখ।