সন্ধান২৪.কম : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ’আনন্দ সমাবেশ’ হৈ-হট্টগোল আর বাদানুবাদের মধ্য দিয়ে শেষ হলো।

৩০ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় স্থানীয় সময় রাত ৯ টায় এই আনন্দ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের মধ্যবর্তী সময়ে মহিউদ্দিন দেওয়ান ও সাখাওয়াৎ হোসেন বিশ্বাস অভিযোগ করেন-কেন মুনার অঙ্গ সংগঠন বেসিক-এর একজন সদস্যকে এই অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হচ্ছে ? এ সময় মহিউদ্দিন দেওয়ান ও সাখাওয়াৎ হোসেন বিশ্বাসের সাথে আরও কয়েকজন এর প্রতিবাদ করে, বেসিকের সাবেক সদস্য নুরুজ্জামান সর্দারকে সমাবেশ থেকে বহিস্কারের দাবী করেন বলে জানান মহিউদ্দিন দেওয়ান। এর পরেই শুরু হয় হৈ-হট্টগোল,বাদানুবাদ ও ধাক্কা-ধাক্কি। এসময় উপস্থিত সাংবাদিক গন্ডগোলের ছবি ও ভিডিও করতে গেলে সমাবেশ থেকে সাংবাদিকদের দিকে কয়েকজন তেড়ে আসেন। তারা ছবি তুলতে নিষেধ করে সাংবাদিকদের হুমকি-ধামকি দেন। পরে হাজী এনামের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হলে আবার আনন্দ সমাবেশ শুরু।

আনন্দ সমাবেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় বক্তব্য করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়াএনাম স্বেচ্ছাসেবক লীগের সাখাওয়াৎ হোসেন বিশ্বাস ও নুরুজ্জামান সর্দার ।
উল্লেখ্য,এর আগেও জাতসিংঘে বাংলাদশেরে র্পূণ সদস্যপদ লাভরে ৪৬ বছর পূর্তি উপলক্ষে জাতসিংঘ সদর দফতরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সমাবেশে রাজাকার উপস্থিতির অভিযোগ তুললে হট্টগোলের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থতিতে উত্তজনাকর পরস্থিতি শান্ত হয়।
।


