হোয়াইট হাউসের এক অনুষ্ঠানই সর্বনাশের মূলে :ফাউচি

সন্ধান২৪.কম : হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ এবং দেশটির জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগবিষয়ক সংস্থার পরিচালক ডা. অ্যান্থনি ফাউচি।

গত মাসে হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের পরই হোয়াইট হাউসের একের পর এক কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়াও এই ভাইরাসে আক্রান্ত হন। 

হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানের সমালোচনা করে ডা. অ্যান্থনি ফাউচি বলেন, সম্প্রতি হোয়াইট হাউসে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে ওই আয়োজনের সম্পর্ক রয়েছে। মূলত ওই আয়োজনই সব সর্বনাশের মূলে। ওই অনুষ্ঠান থেকেই বিভিন্ন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলেও মনে করেন তিনি।

হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য ডা. ফাউচি বলেন, সুপ্রিম কোর্টে ট্রাম্পের মনোনীত বিচারকের নাম প্রকাশের ওই অনুষ্ঠানই মূলত ‘সুপারস্প্রেডার’- অর্থাৎ ব্যাপকভাবে ছড়িয়েছে।

 

Exit mobile version