সন্ধান২৪.কমঃ গত ৯ ডিসেম্বর বিএনপি ওয়াসিংটন ডিসি উদ্যোগে এবং ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডশাখার সহযোগিতায় বাংলাদেশের বর্তমান অসহিষ্ণু পরিস্থিতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে স্টেট ডিপার্টমেন্ট এর প্রতিনিধির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে এবং হোয়াইট হাউস এর সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ এর গণতন্ত্র পুনঃরুদ্ধার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালদা জিয়ারমুক্তি, রাজনৈতিক মিথ্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীকে গ্রেপ্তার এবং বিএনপির অফিসে হামলার প্রতিবাদে এবং এর বিচার দাবিতে বাংলাদেশ সরকার কর্তৃক গুম, খুন এবং মানবাধিকার লংঘনের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিএনপির নেতাকর্মীরা এ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকার কর্তৃক অব্যাহত গুম, খুন, হামলা,মামলা,মানবাধিকার লংঘনের বিস্তারিত তথ্য তুলে ধওে, এর প্রতিকারের বিষয়ে মার্কিন প্রসাশনের হস্তক্ষেপ কামনা এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী করা হয়। সমাবেশে বক্তব্য প্রদান করেন বিএনপি ওয়াসিংটন ডিসি শাখার সভাপতি হাফিজ খান সোহায়েল,সাধারণ সম্পাদক জাকির হোসেন,বিএনপি ভার্জিনিয়া শাখার আহবায়ক জহির খান, সদস্য সচিব তোফায়েল আহমদ,ম্যারিল্যান্ড বিএনপির সভাপতি শাহীদ খান প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন কাজি এম রহমান,মজনু মিয়া, জাহিদ খান,মোঃ মোশাররফ হোসেন,মুখলেসুর রহমান,দেওয়ান মইনুদ্দিন বিপ্লব,সালাউদ্দিন ভুঁইয়া,আব্দুল মুক্তাদির,জহিরুল ইসলাম,মো: শাহজাহান সিরাজ,মীর নাজিউর রহমান নিক্সন, রাশেদ কামার,মোঃ মহসিন মিয়া,কবিরুল আলাম খান সবুজ,রেজাউল করিম,তালহা রহমান,সৈয়দ খান,নেসার আহমেদ,মহিউদ্দিন আনোয়ার,আলবাব হোসেন সোহাগ,খালেদ তফাদার প্রমূখ।
