সন্ধান২৪.কমঃ বাংলাদেশের দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসক নিয়োগের আদেশ জারি করেছে ।
এসব জেলায় কর্মরত জেলা প্রশাসকদের মধ্যে একজনকে অন্য জেলায় একই দায়িত্বে এবং নয়জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছেন।

বদলির আদেশ অনুযায়ী, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনা জেলায় বদলি করা হয়েছে।আইন ও বিচার বিষয়কমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী এবং ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. মোমিনুর রশিদকে শেরপুরে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইনকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব, পাবনার ডিসি কবির মাহমুদকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, পঞ্চগড়ের ডিসি সাবিনা ইয়াসমিনকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং সাতক্ষীরা ডিসি এস এম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালীর জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. জহুরুল ইসলাম পঞ্চগড়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান নরসিংদী, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল মুন্সিগঞ্জ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদ নাটোরের জেলা প্রশাসক হয়েছেন।
এদিকে নাটোরের ডিসি মো. শাহরিয়াজকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব, ফেনীর ডিসি মো. ওয়াহিদুজ্জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, পটুয়াখালীর ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরীকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, শেরপুরের ডিসি আনার কলি মাহবুবকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেনকে জননিরাপত্তা বিভাগের উপসচিব নিয়োগ দেওয়া হয়।


