১৩ বছরের অপেক্ষা ঘুচল পাকিস্তানের। নারীদের ওয়ানডে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে হারের পর অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান।
সোমবার নিউজিল্যান্ডের হ্যামিল্টনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারে ৮৭/৯ রানে আটকিয়ে ৮ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান নারী ক্রিকেট দল।
নারীদের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ ২০০৯ সালে জয় পেয়েছিল পাকিস্তান।
সোমবার হ্যামিল্টনে বৃষ্টির দরুন ২০ ওভারে কমে আসা ম্যাচে পাকিস্তান (৯০/২) আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে (৮৯/৭)। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে হারার পর পাকিস্তানের এটি প্রথম জয়।
ওয়েস্ট ইন্ডিজের হারে সুবিধা হলো ভারতের। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এরই মধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শেষ চার কার্যত নিশ্চিত দক্ষিণ আফ্রিকারও।
ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত, ইংল্যান্ড ও স্বাগতিক নিউজিল্যান্ড চার পয়েন্ট করে নিয়ে পরের তিনটি স্থানে রয়েছে।
আগামীকাল মঙ্গলবার ও রোববার ভারত তাদের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই দুটি ম্যাচে জিততেই হবে ভারতকে। তবে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় কিছুটা সুবিধা হলো ভারতের।


