সন্ধান২৪.কম : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র যুুবলীগের একাংশ আলোচনা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করলো ।
২৪ আগষ্ট বাংলাদেশ যুব লীগ যুক্তরাষ্ট্র শাখা একাংশের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসে সন্ধায় আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয় ।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী এনাম,ফরিদ আলম মোহাম্মদ আব্দুল মালেক ,সোলায়মান আলী, শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, রাহিমুজ্জামান, রিন্টু লাল দাস, ইফজাল চৌধুরী, হেলিম উদ্দীন প্রমূখ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিদের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু জীবন দিয়ে আমাদের অমৃত দিয়ে গেছেন। তাঁর চেতনা ও আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। বক্তরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।
প্রসঙ্গত : ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডের দিন। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল।



