সন্ধান২৪.কমঃ রোমানিয়া তাদের দেশে ১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেয়ার ঘোষনা দিয়েছে। চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি ভিসা প্রদান করবে ঢাকায় অবস্থিত দেশটির কনস্যুলার মিশন। এ জন্য চলতি মাস থেকে ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা করবে তারা। খুব দ্রুতই এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।
গত ২ মার্চ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।
তিনি বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন। এরই প্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনা করবে।
সেহেলী সাবরিন জানান, ওই সময়ে রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।


