সন্ধান২৪.কম : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নিউইর্য়কে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন আলোচনা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিলের আয়োজন করে ।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২ : ০১ মিনিটে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিলের আয়োজন করে ।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সা:সম্পাদক আব্দুস সামাদ আজাদ । আলোচানায় অংশ গ্রহন করেন হাজী এনাম, মোহাম্মদ সোলাইমান আলী, নুরুল আামিন বাবু, নুরুজ্জামান সর্দার,শাহানারা রহমান , মহিউদ্দিন দেওয়ান,ইকবাল হোসেন প্রমূখ। শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন,ইমাম কাজী কাইয়ুম।
এদিকে গত ২১ আগষ্ট স্থানীয় সময় রাত ৮টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইর্য়ক মহানগর আওয়ামী লীগের একাংশ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়াা মাহফিলের আয়োজন করে।
এখানে দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সা:সম্পাদক আব্দুস সামাদ আজাদ হাজি এনাম, নিউইর্য়ক মহানগর আওয়ামী লীগের এমদাদুর রহমান চৌধুরী,নুরুল আমিন বাবু, মাসুদ সিরাজী,শিবলী ছাদেক শিবলু প্রমূখ।
২১ আগস্ট বীর শহিদদের প্রতি জানিয়ে ড. সিদ্দিকুর রহমান বলেন ,বাংলাদেশের ইতিহাসে ২১ আগষ্ট দিনটি আর অন্যান্য দিনের মত সাধারণ দিন নয়, এক বিভীষিকাময় কলংকিত দিন। কোন দেশের কোন রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দলকে খুন করে হত্যা করে সমূলে ধ্বংস করে দিতে বার বার পরিকল্পিতভাবে হত্যাজজ্ঞ চালিয়েছে । তিনি গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার আহবান জানান।
দুটি স্মরন সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ,স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ,যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
