Thursday, February 12, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

২৩ রানে ৪ উইকেট নেই, ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

May 26, 2022
in খেলা, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
6
VIEWS
Share on Facebook

১৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেই বিপাকে বাংলাদেশ। ৯.১ ওভারে মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ে শঙ্কিত টাইগাররা।

আসিথ ফার্নন্দো ও কাসুন রাজিথার গতির মুখে পড়ে একের পর এক সাজঘরে ফেরেন তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ ও মাহমুদুল হাসান জয়। রান আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

স্কোর বোর্ডে ১৫ রান জমা হতেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তামিম ইকবাল। ১১ বল মোকাবেলা করে রানের খাতা খোলার সুযোগ পাননি দেশ সেরা এই ওপেনার।

অহেতুক রান আউট হন নাজমুল হোসেন শান্ত। আসিথা ফার্নান্দোর বল পয়েন্টে ঠেলে দিয়ে ঝুঁকিতে রান নিতে গিয়ে বিপদে পড়েন তিনি। ১১ বলে মাত্র ২ রান করেই রান আউট হন নাজমুল হোসেন শান্ত।

শান্ত আউট হওয়ার পর সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। দুইবার লাইফ পেয়েও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি এই তরুণ। আসিথা ফার্নান্দোর বাউন্সারে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।

আবারও ব্যর্থ মুমিনুল হক সৌরভ। উইকেটে যেন টিকতেই পারছেন না তিনি। কাসুন রাজিথার অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন মুমিনুল। ব্যাটের সামনে থেকে লাফিয়ে ওঠে বল জমা পড়ে কিপারের গ্লাভসে। জোরালো আবেদন করেন শ্রীলংকান ফিল্ডাররা।

আম্পায়ার তাতে সাড়া না দিলে রিভিউ নেন দিমুথ করুনারত্নে। পরে রিপ্লেতে দেখা যায়, মুমিনুলের ব্যাটে হালকা স্পর্শ করেছে বল।

২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরলেন মুমিনুল। টেস্টে এ নিয়ে টানা ৭ ইনিংস দুই অঙ্কে যেতে পারলেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।

প্রথম ইনিংসের মতো আবারও চরম বিপর্যয়ে বাংলাদেশের ব্যাটিং। চতুর্থ দিনের একিবারে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রানে। প্রথম ইনিসের মতো দ্বিতীয় ইনিংসেও দুই সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

চট্টগ্রাম টেস্টে দাপটের সঙ্গে ড্র করলেও ঢাকা টেস্টে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ দল। টাইগারদের করা ৩৬৫ রানের জবাবে ১৪১ রানের লিড নিয়ে ৫০৬ রানে প্রথম ইনিংস থামে শ্রীলংকার।

ঢাকা টেস্টে পরাজয় এড়াতে হলে বৃহস্পতিবার চতুর্থ দিনের শেষ বিকেলে (আনুমানিক) ২৭ ওভার এবং শুক্রবার পুরোদিন ব্যাট করতে হবে মুমিনুলদের।

এর ব্যতিক্রম হলে পরাজয়ের ভয় রয়েছে স্বাগতিকদের। তবে বৃষ্টিতে যদি এক বা একাধিক সেশনের খেলা ভেসে যায় তাহলে হার এড়ানোর আরও একটু সুযোগ রয়েছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

কিন্তু মুশফিকুর রহিম ও লিটন দাসের দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত ৩৬৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ১৭৫* ও ১৪১ রান করে করেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক করুনারত্নের সঙ্গে ওপেনিং জুটিতে ৯৫ রান করে ফেরেন ওশাদা ফার্নান্দো (৫৭)। মঙ্গলবার দ্বিতীয় দিনের একেবারে শেষ মুহূর্তে আউট হন কুশাল মেন্ডিস।

এরপর নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা কাসুন রাজিথাকে সঙ্গে নিয়ে ২ উইকেট ১৪৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন দিমুথ করুনারত্নে।

বুধবার তৃতীয় দিনের শুরুতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে দিনের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন এই পেসার।

এরপর মাত্র ১০ রানের ব্যবধানে সাকিবের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। সাজঘরে ফেরার আগে ১৫৫ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৮০ রান করে ফেরেন তিনি।

লাঞ্চের ঠিক আগে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে ভেসে যায় দ্বিতীয় সেশনের খেলা।

বিকাল ৪টার শুরু হয় খেলা। ধনাঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ১০২ রানের জুটি গড়েন ম্যাথিউস। ফিফটি তুলে নেওয়া ধনঞ্জয়াকে ফেরান সাকিব।

চট্টগ্রাম টেস্টে পরপর দুই ইনিংসে ৬ ও ৩৩ রানে সাকিবের স্পিনে বিভ্রান্ত হওয়া ধনাঞ্জয়া ঢাকায় সাকিবের শিকার হওয়ার আগে করেন ৫৮ রান।

বৃহস্পতিবার ৫৮ ও ১০ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে জোড়া সেঞ্চুরি তুলে নেন শ্রীলংকার সাবেক দুই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। ষষ্ঠ উইকেটে ম্যাথিউস-চান্দিমাল ৪১৫ বল মোকাবেলা করে ১৯৯ রানের জুটি গড়েন।

পাঁচ উইকেটে ৪৬৫ রান করা শ্রীলংকা এরপর মাত্র ৪১ রানে হারায় ৫ উইকেট। ২১৯ বল মোকাবেলা করে ১১টি চার আর এক ছক্কায় ১২৪ রান করে এবাদতের শিকারে পরিণত হন দিনেশ চান্দিমাল।

উইকেটকিপার ব্যাটসম্যান নিরশন ডিকভেলাকে দুই অঙ্কের ফিগার রান করতে দেননি সাকিব। ১১ বলে ১০ রানে এবাদতের শিকার হন রমেশ মেন্ডিস।

প্রাভিন জয়াবিক্রমাকে নিজের পঞ্চম শিকারে পরিণত করেন সাকিব। আসিথা ফার্নান্দোকে সাকিব-মুশফিক রান আউটের ফাঁদে ফেললে ৫০৬ রানে অলআউট হয় শ্রীলংকা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ১১৬.২ ওভার ৩৬৫/১০ রান (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; কাসুন রাজিথা ৫/৬৪, আসিথা ফার্নান্দো ৪/৯৩)।

শ্রীলংকা ১ম ইনিংস: ১৬৫.১ ওভার ৫০৬/১০ রান (অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৪৫*, দিনেশ চান্দিমাল ১২৪, দিমুথ করুনারত্নে ৮০, ওশাদা ফার্নান্দো ৫৭, ধনাঞ্জয়া ডি সিলভা ৫৮; সাকিব ৫/৯৬, এবাদত ৪/১৪৮)।

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version