২৪ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

সন্ধান২৪.কম : করোনা সঙ্কট কাটিয়ে টাইগারদের মাঠে ফেরার দিনক্ষণ ঠিক হলো,সেই সাথে  সফরের নতুন সূচিও । আগামী ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টেস্ট দল। জুলাই-আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট খেলার কথা সূচি থাকলেও করোনার কারণে তা পিছিয়ে অক্টোবরে সফরের নতুন সূচি পেয়েছে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরের ২৩ তারিখে লঙ্কা দ্বীপের উদ্দেশে রওয়ানা করবে মুমিনুল হকরা।

শ্রীলঙ্কা পৌঁছে থাকতে হবে কোয়ারেন্টিনে। তার আগে করোনা পরীক্ষা দিতে হবে দলে থাকা খেলোয়াড় ও স্টাফদের। এরপর প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

 সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে হয়তো ১০-১২ দিন অনুশীলন করে শ্রীলঙ্কায় চলে যাবে এইচপি টিমকে নিয়ে। সেখানে আমরা ২০-২৫ দিন একসাথে অনুশীলন করবে। তারপর অক্টোবরের ২৪ তারিখ খেলা আছে।

প্রায় পাঁচ মাসের করোনা বিরতি শেষে একক অনুশীলনের অনুমতি পায় মুশফিক-মাহমুদউল্লাহরা। অনুশীলন শুরু হলেও শঙ্কা ছিল চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হবে কী হবে না এনিয়ে। কেন না টাইগারদের পাঁচটি সিরিজের সঙ্গে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায়।

শ্রীলঙ্কা যাওয়ার আগে, পরে অন্তত তিনবার করোনা টেস্ট করানো হবে বলেও জানান আকরাম খান।  আমরা দুই তিনবার টেস্ট করাবো। এটা নিয়ে আমাদের আরও প্ল্যান আছে। ওখানে যাওয়ার আগে ৭২ ঘণ্টার মধ্যে আসা একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সেখানে গেলে তারাও টেস্ট নিবে। কতদিন থাকতে হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি।’

 

Exit mobile version