২৫২ প্রবাসী সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়লেন

ফ্লাইট চালুর দাবিতে কারওয়ান বাজারে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

সন্ধান২৪.কম : দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে । মঙ্গলবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। এর মধ্যেই সৌদি যেতে দরকার বিমানের টিকিট। কিন্তু সেই টিকিট পেতেই যত ভোগান্তি। গত তিন দিন ধরে টিকিট না পেয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

অন্যদিকে, সৌদি আরব বিমান বাংলাদেশে এয়ারলাইন্সকে আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বাংলাদেশ বিমান। এ কারণে এখনো টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।

 বেসামরিক বিমান চলাচল  সংস্থাটির চেয়ারম্যান  বলেন, ‘এত দিন সৌদি আরবের সঙ্গে আমাদের আকাশ পথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে। আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টি ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেব। যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন।

Exit mobile version