সন্ধান২৪.কম : নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২৭ জুন মঙ্গলবার। এই নির্বাচন সামনে রেখে নিউইয়র্কে এরই মধ্যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন।
১৭ জুন শনিবার থেকে শুরু হয়েছে আগাম ভোট। সিটি কাউন্সিল প্রতিনিধি, স্থানীয় বিচারিক দায়িত্ব, জেলা এটর্নির আসনগুলোর জন্য প্রার্থী নির্বাচনে ভোট দেবেন নিউইয়র্কের ভোটাররা । সিটির মূল নির্বাচনী লড়াই হবে আগামী ৭ নভেম্বর। রি-ডিস্ট্রিক্টিংয়ের কারণে চার বছর মেয়াদের নির্বাচনে এবার ৫১ জন সিটি কাউন্সিল সদস্য পদে প্রার্থীরা প্রতিদ্ব›িদ্বতায় নামছেন।

নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য ও বিচারক পদের জন্য লড়াইয়ে র্যাঙ্কট-চয়েজ ভোটিং পদ্ধতি ব্যবহার করা হবে বলে, নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশন সূত্রে জানা গেছে। এই পদ্ধতিতে ভোটাররা পাঁচ জন প্রার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ করতে পারবেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচনের জন্য স্টেটের নির্বাচনী বিধি মেনে চলা হবে। যাতে অবশ্য র্যাঙ্কড-চয়েজ পদ্ধতির প্রয়োগ হবে না। সিটি কাউন্সিলের আসন্ন নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান প্রার্থী হিসেবে প্রাইমারীতে লড়ছেন এডভোকেট রুবাইয়া রহমান। তার নির্বাচনী ডিষ্ট্রিক্ট-২৩। তিনি সকল ভোটারের ভোট প্রার্থনা করেছেন।
কোথায় কখন ভোট ঃ প্রাইমারী নির্বাচন ২৭ জুন, মঙ্গলবার। আর্লি ভোটিং অর্থাৎ আগাম ভোট প্রদান শুরু হয়েছে গত ১৭ জুন শনিবার থেকে। এবং তা চলবে ২৫ জুন রোববার পর্যন্ত। কিন্তু ভোটের কেন্দ্র কিংবা ভোট দেওয়ার সময়সূচি ভিন্ন ভিন্ন। এ অবস্থায় আপনার পোলিং সাইট কোনটি তা জেনে নিন। নিচে তুলে ধরা হলো কোন দিন কখন দিতে পারবেন আর্লি ভোট।
মঙ্গলবার, ২০ জুন: সকাল ৮টা থেকে বিকেল ৫ টা
বুধবার, ২১ জুন: সকাল ১০টা থেকে রাত ৮ টা
বৃহস্পতিবার, ২২ জুন: সকাল ১০টা থেকে রাত ৮ টা
শুক্রবার, ২৩ জুন: সকাল ৮টা থেকে বিকেল ৪ টা
শনিবার, ২৪ জুন: সকাল ৯টা থেকে বিকেল ৫ টা
রোববার, ২৫ জুন: সকাল ৯টা থেকে বিকেল ৫ টা


