২ ছাত্র বলাৎকার ‘আমি মাদরাসায় যাবো না, হুজুর আমার সঙ্গে খারাপ কাজ করেছে’

আটক মাদরাসা শিক্ষক রমিজুল ইসলাম ও খায়রুল ইসলাম

সন্ধান২৪.কম :  দুই মাদরাসাছাত্রকে লাগাতার বলাৎকারের অভিযোগে দুই মাদরাসা শিক্ষককে আটক করেছে ঘাটাইল থানার পুলিশ।

বলাৎকারের শিকার এক ছাত্রের অভিভাবক জানান, ঘটনার শিকার আমার ছেলে ভয়ে মাদরাসা থেকে পালিয়ে নানির বাসায় আশ্রয় নেয়। খবর পেয়ে আমি ও আমার স্ত্রী সেখানে যাই। কারণ জানতে চাইলে ছেলে বলে আমি আর মাদরাসায় যাবো না। হুজুর আমার সাথে খারাপ কাজ করেছে। আমাকে মাদরাসায় পাঠালে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব।

গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের  উপজেলা সদরের শ্যামলী এলাকার আল এহসান নূরানী ও হেফজ মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ছাত্রের অভিভাবক বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগ ও ঘটনার শিকার ছাত্রদের অভিভাবক জানায়, ঘাটাইল পৌর এলাকার আল এহসান নূরানী ও হেফজ মাদরাসার দুই শিক্ষার্থীকে সকালে বলাৎকার করেন দুই শিক্ষক। ছেলের মুখে ঘটনা শুনে পুলিশে খবর দেন এক ছাত্রের অভিভাবক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মাদরাসায় গিয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে এবং দুই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। 

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শরিকপুর গ্রামের মো. হেকমত আলীর ছেলে রমিজুল ইসলাম (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের তারা মিয়ার ছেলে খায়রুল ইসলাম (২২)। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে জেল আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Exit mobile version