৩৯ স্ত্রী, ৯৪ সন্তানের জনক, মারা গেলেন বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা ভারতের জিয়ন

পরিবারের সঙ্গে জিয়ন

সন্ধান২৪.কমঃ বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা মিজোরামের বৃদ্ধ জিয়ংহাকা ওরফে জিয়ন  ৭৬ বছর বয়সে মারা গেলেন । রবিবার রাতে আইজলের এক হাসপাতালে মারা যান তিনি। তাঁর ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান ও ৩৩ নাতি-নাতনি রয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘‘জিয়নের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ৩ দিন ধরে বাকতাওয়াং গ্রামে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।’’

বাকতাওয়াং গ্রামে একটি চারতলা বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে থাকতেন জিয়ন। তাঁর বাড়ি পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ২০১১ ও ২০১৩ সালে জনপ্রিয় পত্রিকা ‘রিপ্লে’জ বিলিভ ইট অর নট’-এ স্থান পেয়েছিল এই পরিবার।

জিয়নের ম়ত্যুর পরে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা, রাজ্যের কংগ্রেস সভাপতি লাল থানহাওলা, জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালদুহোমা প্রমুখ। মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা জিয়নকে বিদায় জানাচ্ছে মিজোরাম। শান্তিতে থাকুন।’

 

Exit mobile version