হাঁটুর সমস্যায় ভুগছেন এমএস ধোনি। তিনি ভরসা করছেন আয়ুর্বেদিক চিকিৎসায়। চিকিৎসককে দিতে হয়েছে মাত্র ৪০ রুপি।
রাঁচি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লাপুং অঞ্চল গাছপালায় ঢাকা এলাকা। সেখানেই ছোট্ট একটা ঘরে বসেন বন্দন সিং খেরভার। প্রথমে বুঝতেই পারেননি তার এই বিশেষ রোগী আসলে কে। পরে বুঝতে পারেন তিনি ধোনি।
ডাক্তারের ফি ২০ রুপি। ওষুধের দাম ২০ রুপি। চারদিন পরপর ডাক্তারের কাছে যান তিনি। জঙ্গলে ঘেরা শান্ত গ্রামে ধোনির আসা-যাওয়া আলোড়ন তৈরি করেছে। টিভির পর্দায় দেখা তারকাকে দেখার জন্য স্থানীয় লোকজনের উৎসাহের কমতি নেই। ধোনিও ব্যাপারটা বোঝেন।
তাই ডাক্তারের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তিনি গাড়িতে বসে থাকেন। ডাক্তার এসে দেখে যাওয়ার পর ভক্তদের আবদার মেটান। গ্রামবাসীর সঙ্গে সেলফি তোলেন।


