সন্ধান২৪.কমঃ ৪ ফেব্রুয়ারি থেকে ম্যানহাটন এবং কুইন্সবোরো প্লাজার মধ্যে সেভেন ট্রেন ( 7 TRAIN ) পরিসেবা বন্ধ করা হয়েছে।
৪ ফেব্রুয়ারির পরবর্তী শুধু মাত্র ৬ টি সাপ্তাহিক ছুটির দিনে এই আদেশ কার্যকর থাকবে। কুইন্সের স্টেশনে নতুন লিফট ইনস্টল করার জন্য কাজ করার জন্য সাময়িক ভাবে পরিসেবা বন্ধ থাকছে।

বৃহস্পতীবার গভীর রাতে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এই প্রজ্ঞাপন ঘোষণা করেছে।
বন্ধের কারণে যাত্রীদের যাতে করে কোন রকম অসুবিধা না হয় তার জন্য সংস্থাটি কুইন্সে কুইন্সবোরো প্লাজা এবং ভার্নন বুলেভার্ড-জ্যাকসন এভিনিউ স্টেশন এবং ম্যানহাটনে টাইমস স্কোয়ার এবং ৩৪ তম স্ট্রিট-হাডসন ইয়ার্ড স্টপের মধ্যে বিনামূল্যে শাটল বাস সরবরাহ করছে।
এনওয়াইসি ট্রানজিট প্রেসিডেন্ট রিচার্ড ডেভি অফিসিয়াল বিবৃতিতে বলেছেন, “এই স্টেশন সংস্কারের পর কুইন্সবোরো প্লাজায় যে উন্নতি আসছে তা কয়েক হাজার রাইডারকে ব্যাপকভাবে উপকৃত করবে।”
কুইন্সবোরো প্লাজা পাতাল রেল স্টেশনে (একটি এলাকার দক্ষিণ প্রবেশপথে এবং অন্যটি মেজানাইন ফ্লোর এবং দুটি উচ্চতর প্ল্যাটফর্মের মধ্যে) দুটি নতুন লিফট ইনস্টল করার জন্য নতুন বোর্ডিং এলাকা, আলো এবং সামগ্রিকভাবে আপগ্রেড করার জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।
এমটিএ আরও সতর্ক করেছে যে এই বছরের শেষের দিকে এবং তারপরে আবার ২০২৪ জুড়ে, আবারও ট্রেন চলাচল বিঘ্ন ঘটতে পারে।


