৬৭ লাখ টাকায় রোজো ও টাইগার বিক্রি হলো

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে আনা বিশালদেহী ব্রহ্ম জাতের দুটি ষাঁড় রোজো ও টাইগার -ছবি সংগৃহীত

সন্ধান২৪.কম ডেস্ক :  গায়ের রঙ লাল প্রকান্ডদেহী গরুটির নাম ‘রোজো’। কোরবানি উপলক্ষে ২০১৮ সালে  যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বাংলাদেশে এসেছিল। কার্গো প্লেনে প্রায় ৩৩ ঘণ্টা আকাশপথ পাড়ি দিয়ে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় সে। বর্তমানে মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মে রাখা হয়েছে দীর্ঘদেহী ব্রহ্ম জাতের গরুটিকে। রোজোর মতোই আরেকটি বিশাল গরুর নাম ‘টাইগার’। এবার কোরবানি উপলক্ষে টাইগার ও রোজো রেকর্ড দামে বিক্রি হয়েছে।

রোজোর বয়স ৪ বছর। তাকে  আনতে খরচ হয়েছিল প্রায় আড়াই লাখ টাকা। এবারের কোরবানিতে ৩৭ লাখ টাকায় বিক্রি হয়েছে ‘রোজো’। অন্যদিকে টাইগারের দাম ৩০ লাখ টাকা। দুটি মিলিয়ে ৬৭ লাখ টাকায় পুরান ঢাকার এক ব্যবসায়ী গরু দুটি কিনেছেন। তবে ঈদের আগ পর্যন্ত ‘রোজো’ থাকবে সাদিক অ্যাগ্রো ফার্মেই।
ফার্মের লোকদের দাবি, রোজোর ওজন ১ হাজার ৩১০ কেজি। উচ্চতা সাত ফুট, দৈর্ঘ্য ১২ ফুটের কম নয়। ২০১৮ সালে কোরবানি উপলক্ষে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বাংলাদেশে বিশালদেহী ব্রহ্ম জাতের এরকম ৭টি গরু আনা হয়েছিল। রোজো ও টাইগার এর মধ্যে অন্যতম। মার্কিন মুলুকেই বেড়ে উঠেছে সবাই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৯ মাস বয়সে রোজো ও ১৭ মাস বয়সে টাইগারকে দেশে আনা হয়। এদের বয়স এখন চার বছর ছুঁই ছুঁই।
রোজোর মতোই কোরবানির আরও একটি বড় আকর্ষণ টাইগার। টাইগারের বয়স রোজোর থেকে দুই মাস কম। কারণ টাইগার যখন দেশে আসে তখন বয়স ছিল ১৭ মাস। টাইগার ৩০ লাখ টাকায় বিক্রি হয়েছে। টাইগারের ওজন ১১শ কেজি। টাইগারের শরীর সাদা-কালোয় মোড়া। মাথা, ঘাড় ও চার পায়ের অংশ কালো। টাইগারকে দেখে অনেকে ভয় পাবে। সুত্র ; যাযাদি।
Exit mobile version