Saturday, March 7, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

৯০০ বিলিয়ন ডলারের কোভিড রিলিফ প্যাকেজ বিল যুক্তরাষ্ট্র কংগ্রেসে পাস হলো

December 23, 2020
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম   : দীর্ঘ ৫ মাস অপেক্ষার পর  সোমবার  অবশেষে সব প্রতীক্ষা, হিসেব-নিকেষ ও জল্পনা-কল্পনার অবসান হলো।  যুক্তরাষ্ট্র কংগ্রেসে পাস হয়েছে কোভিড রিলিফ প্যাকেজ বিল। ৯০০ বিলিয়ন ডলারের এই বিলটি হাউস ও সিনেটের অনুমোদন পাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই তা বিলে রূপ নেবে।

হোয়াইট হাউস জানিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডেস্কে পৌঁছে গেলেই এই বিলটিতে স্বাক্ষর করবেন।এর আগে চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসকালে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের প্রথম প্রণোদনা প্যাকেজ পাস হয়েছিল।

সদ্য পাশ হওয়া  এই বিলে করোনা ভাইরাসকালে চাকরি হারানো বেকার আমেরিকানরা ১ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে ৩০০ ডলার বর্ধিত বেকার ভাতা, ৬০০ ডলারের এককালীন প্রণোদনা, কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণসহ সুদুরপ্রসারী সুবিধা রাখা হয়েছে।

কংগ্রেসে ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতাদের কয়েক মাসের তীব্র পক্ষপাতমূলক অচলাবস্থা শেষে রবিবার তারা একটি চুক্তিতে পৌঁছান। দ্বিপক্ষীয় আলোচনার পরে রিলিফ প্যাকেজ ছাড়াও নতুন অর্থবছরের জন্য ফেডারেল এজেন্সিগুলিকে তহবিল সরবরাহের জন্য এক বিশাল ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার সরকারি তহবিল বিল পাস হয়েছে।

নতুন প্রণোদনায় প্রাপ্তবয়স্কের জন্য সরাসরি এককালীন ৬০০ ডলার প্রদান, অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য এককালীন সরাসরি ৬০০ ডলার, প্রতি সপ্তাহে ৩০০ ডলার বর্ধিত বেকার ভাতা, এছাড়া পেচেক প্রোটেকশন প্রোগ্রামের প্রায় ২৮৪ বিলিয়ন ডলার, বাড়ি ভাড়া সহায়তাতে ২৫ বিলিয়ন ডলার, উচ্ছেদের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো এবং স্কুল ও কলেজগুলির জন্য ৮২ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল চুক্তিটি ঘোষণার পর রবিবার রাতে বলেছিলেন, ‘আমরা শেষ অবধি আমাদের জাতির দীর্ঘকাল যা শোনার দরকার ছিল তা জানাতে পেরেছি। ’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

 

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ১২ ঘণ্টায় ৯০০ মিসাইল হামলা! যুদ্ধে তছনছ ইরান, শিশুসহ মৃত্যু ১,০০০-এরও বেশি 
  • খামেনেইয়ের মৃত্যুতে পাকিস্তানে চরমে শিয়া বিক্ষোভ! মার্কিন দূতাবাসে সতর্কতা
  • ট্রাম্পের ক্ষমতা খর্বের প্রস্তাব আটকে গেল মার্কিন সেনেটে
  • তেহরানের বুকে মুহুর্মুহু আক্রমণ ইজরায়েলের ক্ষেপণাস্ত্র! বাঙ্কার লক্ষ্য করে ৫০টি যুদ্ধবিমানের হামলা
  • খামেনেইকে হত্যার বদলা! ইজরায়েলে নেতানিয়াহুর অফিসও টার্গেট

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version