৯ জানুয়ারী জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের নির্বাচন

সন্ধান২৪.কমঃ নিউইর্য়কে বাঙালী কমিউনিটির সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যবসায়ী সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই ইন্ক‘র (জেবিবিএ) নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে  জানায়, আগামী ৯ জানুয়ারী জেবিবিএর নির্বাচন অনুিষ্ঠত হবে। এ ব্যাপারে সকল রকম প্র¯‘তি তার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ ভূইয়া। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ এ ভূইয়া, নির্বাচন কমিশন জাফর মিতা, আবুহেলেন হোসেন ও বেলায়েত হোসেন।
২০২২-২৩ সালের এই নির্বাচনের জন্য ২১-২৩ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ,২৪ ডিসেম্বর মনোয়নপত্র গ্রহন ও ২৫ ডিসেম্বর প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়েছে,নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করবেন ২৬ ডিসেম্বর। নির্বাচনে অংশ গ্রহন করতে ই”ছুক প্রার্থীদের জন্য ১৪টি শর্ত জুড়ে দেয়া হয়েছে।
প্রায় সাড়ে চারশত ভোটারের নির্বাচনে জেবিবিএর সদস্যরা সর্বমোট ১৫ পদে লড়তে পারবেন। আগামী ৯ জানুয়ারী জ্যাকসন হাইটসের ৩৭-১৫ ৭৩ ষ্ট্রীটে জেবিবিএর নির্বাচন অনুিষ্ঠত হবে।
দুই ভাগে বিভক্ত,বহু বির্তকিত,আলোচিত-সমালোচিত জেবিবিএর নির্বাচন নিয়ে জ্যাকসন হাইটস ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতুলের সৃষ্টি হয়েছে ?

Exit mobile version