‘‌নিজেদের খাবার এনেছি’‌, দিল্লি বৈঠকে মোদী সরকারের খাবার ফেরালেন কৃষকরা

সন্ধান২৪.কম ডেস্ক:‌ প্রকৃত অর্থই তারা কৃষক। পুরো ভারতের অন্নদাতা। নিজেদের দাবি নিয়ে ২ নভেম্বর  সরকারের সাথে আলোচনায় বসেছেন । তাঁদের দমাতে জল কামান, কাঁদানে গ্যাস ছুড়েছে সরকার। তবু তাঁরা অনড়। মাথা উচু করে চালিয়ে যাচ্ছেন নিজেদের লড়াই। 
এদিন তিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিজ্ঞান ভবনের বৈঠকেও মাথা নোয়াতে রাজি হলেন না কৃষকদের প্রতিনিধিরা। বৈঠকের ফাঁকে মধ্যাহ্নভোজের বিরতি। তখন কৃষক সংগঠনের প্রতিনিধিদের খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল সরকার। বিক্ষোভকারীদের সাফ জবাব, ‘‌নিজেদের খাবার নিয়ে এসেছি।’‌

এক কৃষক নেতা বললেন, ‘‌সরকারের দেওয়া চা বা খাবার আমরা খাইনি।’‌ আর এক নেতা বললেন, ‘‌লঙ্গর নিয়ে এসেছি। তাই খেয়েছি।’‌ বৈঠকের প্রথম পর্বে কৃষকরা নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন। দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, পীযুষ গোয়েল এবং রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ কথা বলবেন। জানা গেছে, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে লিখিত আশ্বাস দিতে পারেন তাঁরা। 

বাইরে তখন লঙ্গরের খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভ্যান। কৃষকরাই সঙ্গে এনেছেন। বিরতির সময় বেরিয়ে এসে সেখান থেকে নিজেদের খাবার নিয়ে গেলেন। তার পর বিজ্ঞান ভবনে একটি লম্বা টেবিলের পাশে দাঁড়িয়েই সারলেন মধ্যাহ্নভোজ। অনেকে আবার খাবারের থালা নিয়ে বসে পড়লেন মাটিতেই। 

Exit mobile version