নিউইয়র্কে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বাষির্কী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

সন্ধান২৪.কম :  যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বাষির্কী ও সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, কেক কাটা ও তাঁর সু-স্বাস্থ্য কামনায় দোয়ার আয়োজন করে।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ ছাড়াও আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান । বিশেষ অতিথি ছিলেন  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  আব্দুস সামাদ আজাদ ও স্বেচ্ছাসেবক লীগের  আন্তর্জাতিক সহ সম্পাদক সাখাওয়াত বিশ্বাস । 

সংগঠনের সহ সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবল দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য করেন  ড. সিদ্দিকুর রহমান, সামসুদ্দীন আজাদ, আবদুস সামাদ আজাদ, আইরিন পারভীন, আব্দুল  হাসিব মামুন, সাখাওয়াত বিশ্বাস, মোহাম্মদ  সোলাইমান আলী প্রমূখ।

ড. সিদ্দিকুর রহমান, বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি।

অন্যান্য বক্তরা বলেন, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী ও মেধাবী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে  দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেন ।

তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই জন্ম গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।

 

 

Exit mobile version