ঝুমন দাসের মুক্তি,সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবীতে নিউইয়র্কের টাইম স্কোয়ারে সমাবেশ

সন্ধান২৪.কম : বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে  ঝুমন দাসের মুক্তি এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবীতে নিউ ইয়র্কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে ৩ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৩ টায় যুক্তরাষ্ট্র হিন্দু কোয়ালিশনের আয়োজনে মন্দির ও  মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, ফেন্ডস অফ বিজেপি, মহামায়া মন্দির, শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ, শ্রী কৃষ্ণ ভক্তসংঘ (ব্রঙ্কস), রাধামাধব মন্দির, গৌরনিতাই মন্দির, ব্রঙ্কস পূজা কমিটি, নিউ ইয়র্ক বুড্ডিস্ট টেম্পল, পুজা ঊৎযাপন পরিষদ, গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশন অংশ গ্রহন করে ।  প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করা হয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত বক্তব্য করেন, সর্বশ্রী শীতাংশু গুহ,, নিতাই বাগচী, গোবিন্দ বানিয়া, দীনেশ মজুমদার, প্রকাশ গুপ্ত, দীপক দাশ, সুকান্ত দাশ টুটুল, রনবীর বড়ুয়া, ডা: প্রভাত দাস, আশীষ ভৌমিক, রমেশ নাথ, দ্বীজেন ভট্টাচার্য,, গীতাপাঠক দেবাশীষ দেবনাথ, সবিতা দাস, সুশীল সিংহা, সুশীল সাহা, প্রদীপ কুন্ড, প্রদীপ ভট্টাচার্য, বিষ্ণু গোপ, রন্জিত সাহা প্রসিডেন্ট মহামায়া মন্দির, রুমা ভৌমিক, সাবিত্রী সাহা, কুমার বাবুল সাহা, বিশ্বজিৎ চক্রবর্তী, তরুন সাহা, তপন সেন প্রমুখ।

সমাবেশে ঝুমন দাসের নি:শর্ত মুক্তি চেয়ে  বক্তারা বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সন্ত্রাস, মন্দির ভাঙ্গচুর, ঘরবাড়ীতে হামলা, ডিজিটাল এ্যাক্টের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর অনবরত নির্যাতন করা হচ্ছে। তারা ডিজিটাল সিকিউরিটি আইনে আটক সকল সংখ্যালঘুদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। সমাবেশ থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। তাঁরা সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানান।

সমাবেশে ‘সেভ হিন্দুজ ইন বাংলাদেশ’; ‘স্টপ টেম্পল এন্ড ডেইটী ডেস্ট্রাকশন’; ‘স্টপ ফোর্সফুল কনভেশন টু ইসলাম’; ‘ফ্রী ঝুওমন দাস’-সহ রামু, নাসিরনগর থেকে বিভিন্ন সময়ে সংখ্যালঘু নির্যাতনের প্ল্যাকার্ড বহন করেন।

Exit mobile version