শনিবার । ১০ শ্রাবণ ১৪২৭। ২৫ জুলাই ২০২০। ৩ জিলহজ ১৪৪১
একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
- ঘটনাবলি:
- ১২১৫ – দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৪০৯ – সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু ।
- ১৫৮১ – হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৭৯৪ – ফরাসী কবি আঁদ্রে শেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়।
- ১৭৯৯ – আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।
- ১৮১৪ – জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের কার্যকারিতা প্রদর্শন করেন।
- ১৮৪৮ – অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।
- ১৮৯৪ – চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।
- ১৯০৯ – লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন ।
- ১৯৩৮ – ফিলিস্তিনের বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন ফিলিস্তিনী নিহত হয়।
- ১৯৪৩ – মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

- ১৯৪৬ – প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয় ।
- ১৯৪৮ – পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর।
- ১৯৫৭ – ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।
- ১৯৭৮ – মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম।
- ১৯৯৩ – দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচন্ড হামলা চালায়।
- জন্ম:
- ১৭৯৭ – ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস অগাস্টার জন্ম ।
- ১৭৯৯ – স্কটিশ উদ্ভিদবিদ ডেভিড ডগলাসের জন্ম ।
- ১৮৯২ – সাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম।
- ১৮৯৯ – চলচ্চিত পরিচালক আর্থার লুবিনের জন্ম ।
- ১৯০৫ – নোবেলজয়ী [১৯৮১] বুলগেরীয় সাহিত্যিক ইলিয়াস কানেত্তির জন্ম।
- ১৯২৩- সুইডিশ লেখক মারিয়া গ্রাইপের জন্ম ।
১৯২৯ – ভারতীয় বাম রাজনীতিক সোমনাথ চ্যাটার্জীর জন্ম ।

- মৃত্যু:
- ১৮৩৪ – বৃটিশ সাহিত্যিক ও দার্শনিক স্যামুয়েল টেইলার কলেরিজ মৃত্যুবরণ করেন।
- ১৮৪৩ – পানি নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোসের মৃত্যু।
- ১৯৩৬ – জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্টের মৃত্যু।
- ১৯৬৩ – ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তির মৃত্যু।
- ২০০২ – বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক, গবেষক, ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ইন্তেকাল করেন।
২০১৪ – সাংবাদিক, সংসদ সদস্য বেবী মওদুদ এর মৃত্যু।


