সন্ধান২৪.কম : আব্দুল ওহিদ চৌধুরী জাকিকে সভাপতি ও সাইদুর রহমান লিংকনকে সাধারণ সম্পাদক ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত স্টার্লিং এভিনিউর (বাংলাবাজার) ব্যবসায়ীদের সংগঠন বাংলাবাজার বিজসেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে ।
নতুন এই কমিটিতে স্টার্লিং ফার্মেসির মালিক আব্দুল ওহিদ চৌধুরী জাকি সভাপতি ও এশিয়ান মাল্টি সার্ভিসের মালিক সাইদুর রহমান লিংকন সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন। একই সঙ্গে ফ্রেন্ডস গ্রোসারির সৈয়দ সরাফিন মোর্শেদকে কমিটির কোষাধ্যক্ষ করে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির নির্বাচিত অন্যান্য নেতারা হলেন, সহ সভাপতি নীরব রেস্টুরেন্টের মালিক বখতিয়ার রহমান খোকন, সহ সভাপতি খলিল বিরিয়ানি হাউজের মালিক মোঃ খলিলুর রহমান, সহ সভাপতি গোল্ডেন প্যালেসের মালিক বিলাল ইসলাম, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, সহকারী সাধারন সম্পাদক ফোন ক্লাবের মালিক সুমন চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ ডাবল এ ডিসকাউন্টের মালিক আমিন উদ্দিন। এছাড়া দুইজন পরিচালক হলেন পসরার মালিক কামরুজ্জামন বাবু ও প্রতিদিন ফ্যাশনের মালিক বেলাল হোসেন আফজাল।
এ সময় ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, ফ্রেন্ডস গ্রোসারির মালিক সাঈদ আল ওয়াহিদ নাজিম, বাংলা টাউনের মালিক কায়সারুজ্জামান কয়েস, ডাঃ আব্দুস সবুর, মার্কস হোম কেয়ারের আলমাস আলী, ট্যাক্স ফাইল প্রতিষ্ঠানের মালিক জিল্লুল হক, রিসপা ইসলাম এবং আল আকসার মালিক মোহাম্মদ হক শাহীন।


