মাঝ আকাশেই উড়ে গেল দরজা, আমেরিকা বিমানে ভয়ানক কাণ্ড

 সন্ধান২৪.কম: প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় মাঝ আকাশে, আচমকাই খুলে উড়ে গেল বিমানের দরজা। সঙ্গে সঙ্গে বিমানের ভিতরে বাতাসের চাপ বাড়তে থাকে। এরপরই বিমানটির ইঞ্জিনের কিছু অংশে আগুনের হলকা দেখা দিতে শুরু করে।

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে, গতকাল, শুক্রবার আলস্কান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে। সিনেমার পর্দায় হামেশাই এই ধরণের দৃশ্য দেখা গেলেও বাস্তবে এই ঘটনা বিরল। মাঝ আকাশে আচমকাই ইমার্জেন্সি দরজাটি বিমান থেকে খুলে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানের ভিতরে বাতাসের চাপ বাড়তে থাকে। এরপরই বিমানটির ইঞ্জিনের কিছু অংশে আগুনের হলকা দেখা দিতে শুরু করে। তৎক্ষনাৎ পাইলট ওরেগন বিমানবন্দরে সেটির জরুরি অবতরণ করান। ভাগ্যক্রমে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিমানে থাকা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন বলে খবর। কিন্তু পাইলট বুদ্ধির সঙ্গে দ্রুত পদক্ষেপ না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও আলাস্কান এয়ারলাইন্সের বিমানটি খুব বেশি পুরনো নয়। মাত্র ২ মাস আগেই বোয়িং মডেলের বিমানটি উড়ান শুরু করে। তারপরও এমন বিপজ্জনক ঘটনাট কীভাবে ঘটল তা জানতে তদন্ত করা হচ্ছে।

Exit mobile version