বিডেন প্রেসিডেন্ট হলে আমেরিকাবাসীর স্বপ্ন গুঁড়িয়ে দেবেন- ট্রাম্প

সন্ধান২৪.কম : হোয়াইট হাউসে রিপাবলিকান কনভেনশনে প্রতিদ্বন্দ্বীকে উদ্দেশ্য মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প- জো বিডেন আমেরিকার প্রেসিডেন্ট হলেই আমেরিকাবাসীর স্বপ্ন গুঁড়িয়ে দেবেন।  তিনি আরও বলেন, ‘‌বিডেন আমেরিকার মহানতার ধ্বংসকারী’‌। নিজের সম্পূর্ণ রাজনৈতিক পেশাগত জীবনে বিডেন মার্কিনীদের অধিকারের চাকরি অন্য দেশের কর্মীদের কাছে বিক্রি করে দিয়েছেন। তাই তিনি জিতলেই আমেরিকার সর্বনাশ হবে, বিডেনকে ঠুকে বলেছেন ট্রাম্প।

এবার জিতলে আগামী আরও চার বছরে কোভিড মহামারীকে নিশ্চিহ্ন করবেন, ট্রাম্পের দাবি।  মার্কিন অর্থনীতিকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবেন, কৃষ্ণাঙ্গ হত্যার ফলে পুলিশের বিরুদ্ধে যে জনরোষ পাকিয়ে উঠেছে, তা শান্ত করার চেষ্টা করবেন। ‘‌এই নির্বাচনই ঠিক করবে আমরা আমেরিকার স্বপ্ন বাঁচাব নাকি হিংসাকারী, বিক্ষুব্ধ এবং অপরাধীদের যারা আমাদর নাগরিকদের ভয় দেখায় তাদের হাতে লাগাম তুলে দেব’‌, বিরোধী দলকে সমালোচনা করে মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, গত সপ্তাহে নিজেদের কনভেনশনে ডেমোক্র‌্যাটস্‌রা আমেরিকাকে বর্ণবৈষময়মূলক, সামাজিক এবং অর্থনৈতিক অবিচারের স্থান হিসেবে তুলে ধরেছিল। ক্ষমতায় এলে আমেরিকার শহরগুলির উপর হিংসাত্মক পদক্ষেপ করবে ডেমোক্র‌্যাটরা, দাবি ট্রাম্পের।  

 

Exit mobile version