হাজী সেলিমের ছেলে ইরফানকে এক বছরের কারাদণ্ড

দেহরক্ষীরও ১ বছর করে কারাদণ্ড

 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহার রাখার দায়ে ছয় মাস ও মদ রাখার জন্য আরো ছয় মাসের কারাদণ্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ইরফানের দেহরক্ষী জাহিদকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আশিক বিল্লাহ বলেন, এরফান সেলিমের বাসা থেকে পাঁচ থেকে ছয় লিটার বিদেশি মদ, ৩৮ থেকে ৪০টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এছাড়া তার দেহরক্ষী জাহিদের কাছে ৪০০ পিস ইয়াবা ও বিদেশি অস্ত্র পাওয়া যায়।

 

Exit mobile version