শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যৃতে যুক্তরাষ্ট্রে শোক সভা অনুষ্ঠিত

সন্ধান২৪.কম : জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যৃতে যুক্তরাষ্ট্রে শোক সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়  ।

২২ নভেম্বর রবিবার স্থানীয় সময় রাত ৮ টায় জ্যকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ এর পরিচালনায় দোয়া পরিচালনা করেন সহ- সভাপতি হোসেন সোহেল রানা।

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্মনয়ক কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম বাদশা, বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র সহ-সভাপতি এম,এ আলম বিপ্লব, হোসেন সোহেল রানা, অধ্যক্ষ বশির আহমদ, মঞ্জু চৌধুরী, সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ছালেহ আহমদ যুগ্ন সাধারণ সম্পাদক লস্কর মইজুর জুয়েল, উপ-দপ্তর সম্পাদক প্রবাদ কুমার যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান সরদার, সহ-সভাপতি জাফর আহমদ, মোঃ গিয়াসউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল, নাফিকুর রহমান তুরান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয় ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ এইচ মিয়া জাহাঙ্গির, সাবেক সদস্য শহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ সদস্য হেলাল মিয়া বাবু, আলী প্রমুখ। 

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক, আইটিইউসি-বিসি এবং এনসিসিডবিøউই এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তরা বলেন , করোনা মহামারিতে দেশের শ্রমিকেরা চরম কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। সেই সময় ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক শ্রম মানদণ্ডগুলোর বাস্তবায়নসহ শ্রমিকদের দাবিগুলোকে উচ্চকিত করার বলিষ্ঠ কণ্ঠ ফজলুল হকের আকস্মিক মৃত্যু দেশের শ্রমিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি করল।

উল্লেখ্য,  ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। মৃত্যৃকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সকল নেত্রবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য  ও রাজনীতিবিদরা ।

 

 

Exit mobile version