Thursday, June 25, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

বাবা ভাই মামা মিলে কিশোরীকে রাতে হত্যা

July 1, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0

প্রতীকি ছবি

5
SHARES
21
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :  বাবা ভাই মামা  তিনজন মিলে সলাপরামর্শ করে লাইজুকে রাতের বেলায় ঘর থেকে ডেকে বাইরে নিয়ে শ্বাস রোধ করে হত্যার পর লাশ ফেলে দেয় ডোবার পানিতে । ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের লম্বাহাটির লাইজুকে হত্যার দায় স্বীকার করে বাবা সানু মিয়া, মামা মাজু মিয়া ও ভাই আদম আলী এসব তথ্য জানিয়েছেন।

কিশোরী লাইজু আক্তার (১৬) প্রেমের সম্পর্কে জড়িয়েছিল এক ছেলের সঙ্গে। একদিন রাতে দুজনকে একসঙ্গে দেখে ফেলেন তার মামা। এ ঘটনা মামার কাছ থেকে জানার পর ভীষণ ক্ষিপ্ত হন বাবা ও ভাই।  পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামা ও ভাই; আর থানা পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেন লাইজুর বাবা। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্র জানায়, গত ২৭ জুন লম্বাহাটি এলাকার একটি ডোবা থেকে লাইজুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুরুতে পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাওয়ায় পুলিশের সন্দেহ হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা ও নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ঘটনা তদন্ত করতে গিয়ে লাইজুর মামাকে সন্দেহবশত আটকের পর হত্যারহস্য উন্মোচিত হয়। গত সোমবার বিকেলে মামা মাজু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন লাইজুর বাবাকে গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন। পরে গতকাল মঙ্গলবার সকালে এলাকার একটি বাড়ি থেকে লাইজুর ভাই আদম আলীকে গ্রেপ্তারের পর তিনিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতে ও পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে গ্রেপ্তার তিনজনই জানিয়েছেন, লাইজু তার মামা মাজু মিয়ার বাড়িতে থাকত। গত ২২ জুন রাতে তাকে বাড়ির পাশে একটি ক্ষেতের মধ্যে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান মামা। পরে বিষয়টি মামা লাইজুর বাবা, মা ও ভাইকে জানান। এতে ক্ষিপ্ত হন বাবা। পরদিন ২৩ জুন সকালে বাবা ও মামা মিলে লাইজুকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে লাইজুকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান তার বাবা। এরপর বাবা ও মামা মিলে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে লাইজুকে হত্যা করেন। একপর্যায়ে ভাই আদম আলী এসে হত্যাকাণ্ডে যোগ দেন। পরে তিনজন মিলে লাইজুর লাশ স্থানীয় একটি ডোবার পানিতে ফেলে দেন। 

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন কালের কণ্ঠকে জানান, লাইজুর প্রতি দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিল পরিবারের লোকজন। লাইজু অনেকটা অবাধ্য ছিল বলে দাবি পরিবারের লোকজনের। লাইজুর লাশ উদ্ধারের পরদিন গত ২৮ জুন লাইজুর মা সাফিয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। নানা কারণে সন্দেহবশত গত রবিবার লাইজুর মামা মাজু মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মাজু হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন। পরে লাইজুর বাবা ও ভাইকেও গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

পরিবারের সম্মান রক্ষার নামে পাকিস্তানে তথাকথিত ‘অনার কিলিং’ নামে হত্যাকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে। একই কায়দায় নাসিরনগরে পরিবারের লোকজনের হাতে পরিকল্পিতভাবে লাইজু খুনের ঘটনা ঘটেছে।

Related Posts

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
14
বাংলাদেশ

দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন

May 16, 2026
10
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version