সন্ধান২৪.কমঃ ভারতের ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তী মিঠুনই পেলেন না মনোনয়ন। মনোনয়ন না পেয়ে মিঠুন যেমন হতাশ হয়েছেন, তেমনি মিঠুন সমর্থকরাও মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
মনোনয়ন না পাওয়ায় বিস্মিত ও হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপিসমর্থকরা। অবাক হয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরাও। মিঠুনকে মনোনয়ন না দিয়ে বিজেপি যে বিশ্বাসঘাতকতা করেছে বলে বিশ্লেষকরা মত প্রকাশ করেছেন।
ভারতের ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তী জীবনের শুরুতে যোগ দিয়েছিলেন নকশাল আন্দোলনে । বামপন্থী হিসেবে সে সময় বেশ নামডাক ছড়িয়েছিল তার।
২০১৪ সালে ডিগবাজি দেন তৃণমূল কংগ্রেসে। আগের ভুল শুধরাতেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে ভক্ত-অনুরাগীদের জানান। কিন্তু ৭ বছর পর ‘ডিসকো ড্যান্সার’ মিঠুন ফের ডিগবাজি দিলেন। এবার যোগ দিলেন ক্ষমতাসীন দল বিজেপিতে।
গত ৭ মার্চ কলকাতার ব্রিগেড মাঠে বিজেপির সমাবেশে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেন। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে লড়াইয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
গুঞ্জন ওঠে, মিঠুনকেই সামনে রেখে রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি। শক্তিশালী তৃণমূলের প্রতিপক্ষ হিসেবে পশ্চিমবঙ্গে বিজেপির প্রতিনিধি হবেন তিনি।
তবে মিঠুনের দাবি, মনোনয়ন চাননি তিনি। তাই দেওয়া হয়নি তাকে। মনোনয়ন না পেলেও বিজেপির হয়ে প্রচারণায় অংশ নিয়েছেন মিঠুন।


