সন্ধান২৪.কম ডেস্ক: আকাশের গন্ধ সত্যিই ‘টকটক’ কি না, তা শিগগির বোঝা যাবে। এক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জোট বেঁধে বহির্বিশ্বের গন্ধের সঙ্গে আমাদের পরিচিতি ঘটাতে চলেছে নাসা (NASA)। তৈরি হচ্ছে সুগন্ধি।
তবে সুগন্ধি কিন্তু আমার-আপনার হাতে নাও আসতে পারে। কারণ, নাসা এবং প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, এটা মূলত নভোশ্চরদের জন্যই তৈরি হচ্ছে। মহাকাশে পাড়ি দেওয়ার আগে তাঁদের ঘ্রাণেন্দ্রিয়কে আকাশ-গন্ধে অভ্যস্ত করানোই ‘ইউ ডি স্পেস’ তৈরির অন্যতম লক্ষ্য। তাই সুগন্ধিটি সম্ভবত নাসারই কুক্ষিগত হয়ে থাকবে। বাজারে আসার সম্ভাবনা সুত্র : সংবাদ প্রতিদিন


