সন্ধান২৪.কমঃ আফগানিস্তানে গাড়িবোমা হামলায় পবিত্র রমজান মাসে স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলে লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমের একটি গেস্টহাউসে এ ঘটনা ঘটে।
হামলায় গেস্টহাউসের ছাদ ধসে পড়ে। ছাদের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ইসলামী জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


