সন্ধান২৪.কমঃ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বাষির্কী এবং ৬ দফা দিবস পালন করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার।
স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি খোলা মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর উদ্ধোধনী সংগীত পরিবেশন করা হয়।

ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সাবেক বিটিভি প্রযোজন বেলাল বেগ, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কবি সালেহা ইসলাম ও সাবেক ছাত্র নেতা আব্দুল লতিফ বিশ্বাস। বক্তব্য করেন ফারুক হোসেন, বখতিয়ার আহমেদ, খান শওকত, খোরশেদ বাবুল, হাকিকুল ইসলাম খোকন, মঞ্জুর চৌধুরী, কায়কোবাদ খান, ছাদেকুজ্জামান পান্না, টি মোল্লা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আলী সিদ্দিকী।


বক্তরা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বাধীনতা-উত্তর সাড়ে তিন বছর বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছিল তখনই কুচক্রী মহল, স্বাধীনতা বিরোধীচক্র ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। স্বৈরাচার, বিভিন্ন গণতন্ত্রীক আন্দোলন, ৯০ এর গণ-অদ্ভুথান , অপশক্তি বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা ১৯৯৬’র সরকার গঠন করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন। ২০০৮ সালে পুনরায় সরকার গঠন করে ‘ভিশন ২০২১’-এর আলোকে মধ্যম আয়ের সুখী-সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখান । ২০১৪ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘ভিশন ২০৪১’-এর আলোকে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।


সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, জলি কর, তপন মোদক প্রমূখ।
উপস্থিত সবাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং স্বাধীনতা সংগ্রামে সকল শহীদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় ও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।


